মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশিত: শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শনিবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ক্লাবের নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য মো. এরশাদ আলী, মোস্তফা জামাল পপলু, শেখ কামরুল আহসান, আতিয়ার পারভেজ, আব্দুর রাজ্জাক রানা, এহতেশামুল হক শাওন ও মোহাম্মদ মিলন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, বাপ্পী খান, দেবব্রত রায়, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মোঃ নুরুল হাসান লিটু, এস এম নূর হাসান জনি, মোঃ নাজমুল হাসান, শেখ জাহিদুল ইসলাম, একরামুল হোসেন লিপু, ক্লাবের অস্থায়ী সদস্য শেখ ফেরদৌস রহমান, মিলন হোসেন, মহেন্দ্রনাথ সেন, মো. সোহেল রানা, তুফান গাইন, মোঃ মেহেদী মাসুদ খান,শাহানা পারভীন শিল্পী, মোঃ হাসানুর রহমান তানজিরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে, ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ০১ মিনিটে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন ও কৌশিক দে, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, কে এম জিয়াউস সাদাত, শেখ জাহিদুল ইসলাম, মো. কলিন হোসেন আরুজু, ক্লাবের অস্থায়ী সদস্য মহেন্দ্রনাথ সেন প্রমুখ।